ভাষা পরিবর্তন
শুরু - দারুত তাসনীফ

দারুত তাসনীফ (রচনা, সংকলন ও অনুবাদ বিভাগ)

(রচনা, সংকলন ও অনুবাদ বিভাগ)

এটি সময়ের চাহিদা অনুযায়ী তাহকীকী তথা গবেষণামূলক বই-পুস্তক, সংকলন ও অনুবাদের জন্য যুগ সচেতন আলেমদের সমন্বয়ে গঠিত একটি বিভাগ।

এই বিভাগের বর্তমান কাজ হল

১. সমকালীন সমাজ ও দেশের চাহিদা মাফিক গুরুত্বপূর্ণ প্রবন্ধ, নিবন্ধ, পুস্তিকা ও বই-পত্র রচনার মাধ্যমে দ্বীনের আবশ্যকীয় ও মৌলিক বিষয়াবলিকে মুসলনমানদের মাঝে সঠিক, স্বচ্ছ ও সহজভাবে তুলে ধরা।

২. সমকালীন গবেষক ও তালেবে ইলমমের প্রয়োজন ও রুচিমাফিক তাফসীর, হাদীস, ফিকহ  ইত্যাদি বিষয়ে গবেষণাধর্মী কিতাবপত্র রচনা করা।

৩. প্রয়োজনীয় কিতাবপত্রের বিভিন্ন ভাষায় বিশুদ্ধ অনুবাদ করা।

৪. কুফরী ও বাতিল শক্তি কর্তৃক ইসলামের বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে ছড়ানো বিষোদগার ও বিভ্রান্তির সময়োপযোগী এবং যথাযথ প্রামাণ্য জবাব প্রদান করা।

৫. তালীম (শিক্ষা) বিভাগের প্রস্তাবিত সিলেবাসের জন্য প্রয়োজনীয় বই-পুস্তক রচনা করা।

সমাজে প্রচলিত ভিত্তিহীন জাল হাদীস, মনগড়া তাফসীর, লোকমুখে প্রসিদ্ধ উদ্ভট কিসসা-কাহিনী ও ধ্যান-ধারণার অপনোদন দারুত তাসনীফের রচনা, সংকলন ও অনুবাদের অন্যতম লক্ষ্য।

এ বিভাগ থেকে ইতোমধ্যে আরবী, উর্দূ ও বাংলা ভাষায় বেশ কিছু মূল্যবান কিতাব প্রকাশিত হয়েছে। আরো বেশ কয়েকটি জরুরি কিতাব প্রস্তুত হয়ে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এছাড়া আরো কিতাবাদি তৈরির কাজও চলমান রয়েছে। দারুত তাসনীফে কর্মরত রয়েছেন ‍উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত একদল আলেমে দ্বীন।

ঘোষণা

চলমান…… আসবে।

প্রকাশনা

আর্টিকেল পড়ুন

নবীদের শিক্ষা হল শিরক ও মুশরিকের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করা

বায়তুলমোকাররমেরমিম্বরথেকে [১৭রবিউলআখির১৪৪৭হি./১০অক্টোবর২০২৫ঈ.] হামদ ও সালাতের পর… قَدْ كَانَتْ لَكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِیْۤ اِبْرٰهِیْمَ وَالَّذِیْنَ مَعَهٗ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ

কালিমা তায়্যিবা ও ইলাহ শব্দের অর্থ বিকৃতি : একটি দালীলিক বিশ্লেষণ

রাবর, মাননীয় মুফতী সাহেব মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা বিষয় : কালিমাতুত তাওহীদের অর্থ সংক্রান্ত বিভ্রান্তি প্রসঙ্গে জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন

সৈরাচার বাদশার পতন – ২০২৬

অবশেষে দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দী পর সিরিয়া থেকে একনায়ক ও স্বৈরাচারী আসাদ পরিবারের শাসনের সমাপ্তি ঘটল। গত ৮ ডিসেম্বর ২০২৪

পরিচালকের নিকট সাক্ষাত কার সময়