দাওয়াত, তাবলীগ, তালীম, তরবিয়ত এবং তাসনীফ ও তালীফের ক্ষেত্রে ক্রমবর্ধমান অবক্ষয় রোধ করে প্রাণ ও গতিশীলতা সৃষ্টি করা।
আল্লাহ তাআলার মনোণীত দ্বীন হচ্ছে ইসলাম। ইসলামের শাশ্বত বিধি-বিধান ও চিরন্তন আদর্শের অনুসরণের মাঝেই মানবাজাতির ইহকালীন ও পরকালীন শান্তি ও কল্যাণ নিহিত। কুরআন-সুন্নাহ ও ইসলামী শরীয়তের অনুসরণের মাধ্যমেই একজন ব্যক্তির মুসলমানিত্ব পূর্ণতা পায়। আর ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র ও রাষ্ট্র থেকে গোটা বিশ্বে শান্তি-শৃঙ্খলা, ন্যায় পরায়ণতা ও সত্যিকারের মানবাধিকার- সব কিছুই শুধু মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীনের বিধিবিধান মেনে চলার দ্বারাই নিশ্চিত হতে পারে। কিন্তু বর্তমানে ইসলাম ও মুসলমানদের ক্ষতিসাধন করার জন্য বাতিলের নানামুখি কর্মতৎপরতার জোয়ার প্রতিনিয়ত বাড়ছে, আর মুসলমানদের দ্বীনী চেতনাবোধ ধীরে ধীরে বিলুপ্তির পথে এগুচ্ছে।